কোহলি যেখানে চায়, সেখানেই ব্যাট করার অধিকার আছে তার’

এগিয়ে আসছে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনক্ষণ। বাংলাদেশের সাকিব আল হাসান কত নম্বরে ব্যাটিং করতে নামলে ভালো হয়, পাকিস্তানের ওপেনিং জুটি কেমন হওয়া প্রয়োজন—প্রতিদিন এ নিয়ে আলোচনাও বাড়ছে। ভারত বিশ্বকাপ দল ঘোষণার আগে আলোচনা ছিল আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে। দল ঘোষণার পর এখন আলোচনা হচ্ছে দারুণ ছন্দে থাকা কোহলির কত নম্বরে ব্যাট করতে নামা উচিত, তা নিয়ে। সেই আলোচনা ভারতের সীমানা পেরিয়ে চলে গেছে অস্ট্রেলিয়াতেও। কোহলির কি ইনিংস ওপেন করা উচিত, নাকি তিন নম্বরে নামলে ভালো হয়—এই আলোচনায় নানা ধরনের মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যেমন মনে করেন, কোহলির ওপেন করাই ভালো হবে। ভারতের আরেক সাবেক ক্রিকেট সুরেশ রায়না চাইছেন, কোহলি তিন নম্বরে ব্যাট করুন।

Post a Comment

Previous Post Next Post