কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফ নিশ্চিত। প্লে-অফের বাকি একটি দল নিশ্চিত হবে আগামীকাল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেই বাধা হতে পারে বেঙ্গালুরুর আবহাওয়া।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে। দুই সপ্তাহ ধরেই বেঙ্গালুরুতে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে।
