প্রেসিডেন্ট রাইসির মৃত্যু: মধ্যপ্রাচ্যে সংকট বৃদ্ধি পেতে পারে


 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্য গভীর সংকটময় সময় অতিক্রম করছে। সাত মাস ধরে ইসরায়েলের হামাসবিরোধী লড়াইয়ে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তা এখন বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রে। গাজার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে।


গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। এই উত্তেজনার মধ্যে, গত এপ্রিলে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। এর প্রতিক্রিয়ায়, ইরান প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার এক সপ্তাহের মধ্যেই ইরানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়ে



ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ি জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়। ঘন কুয়াশা এবং বৈরী আবহাওয়ার কারণে সেখানে পৌঁছান উদ্ধারকারীরা। গতকাল উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্য গভীর সংকটময় সময় পার করছে। সাত মাস ধরে ইসরায়েলের হামাসবিরোধী লড়াইয়ে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে। গাজার পরিস্থিতি মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে।


গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। এই উত্তেজনার মধ্যে, গত এপ্রিলে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষস্থানীয় একজন কমান্ডার নিহত হন। এর প্রতিক্রিয়ায়, ইরান প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার এক সপ্তাহের মধ্যেই ইরানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।


এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ ধারাবাহিকভাবে ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। হামাসও আবার সংগঠিত হয়ে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করছে।


ইসরায়েলের সঙ্গে এই বৈরিতা সামলানোর পাশাপাশি ইরানের নতুন নেতৃত্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ৯ মে, ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি বলেন, ইসরায়েল হামলা চালালে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতিপথ পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে। পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে হালকা মন্তব্য না করার জন্য ইরানকে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

Post a Comment

Previous Post Next Post