শাহরুখকে ছাড়িয়ে গেলেন দীপিকা!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভক্তদের জন্য এলো সুখবর। শিগগির মা হতে চলেছেন বলে তিনি আগেই জানিয়েছিলেন। এবার জানা গেল, ভারতের সেরা ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি (IMDb)। সেই তালিকায় শাহরুখকে ছাপিয়ে গেছেন দীপিকা।
সবার উপরে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আর তার ঠিক পরেই আছেন শাহরুখ খান।
সেরা ভারতীয় তারকাদের এই তালিকা আইএমডিবি (IMDb) বিশ্বজুড়ে মাসিক পেজ ভিউজের ভিত্তিতে তৈরি করেছে, যা মাসে ২৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়। এ বিষয়ে দীপিকা বলেন,
'এই তালিকায় থাকতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ। এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে। মানুষের সত্যিকারের পছন্দ, আগ্রহ এবং অনুভূতির প্রতিফলন এখানে দেখা যায়।'
তিনি বলেন, 'এই স্বীকৃতি সত্যিই সম্মানের এবং এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে। দর্শকদের সঙ্গে আরও গভীরভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করব, সেটা অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন।'
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান। তৃতীয় স্থানে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আলিয়া ভাট আছেন চতুর্থ স্থানে, আর পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। মৃত্যুর চার বছর পরেও তিনি সেরা পাঁচে তাঁর স্থান ধরে রেখেছেন।
বলিউডের দুই খান, আমির এবং সালমান, এই তালিকার সেরা দশে আছেন। ভাইজান সালমান খান রয়েছেন অষ্টম স্থানে, আর মিস্টার পারফেকশনিস্ট আমির খান আছেন ষষ্ঠ স্থানে। এছাড়া তালিকায় আছেন হৃতিক রোশন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, তৃপ্তি দিমরি সহ তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড় ইন্ডাস্ট্রির শীর্ষ তারকারা।
Tags
বিনোদন
