ধোনিদের কাঁদিয়ে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে নামার আগে প্লে-অফের দৌড়ে এগিয়ে ছিল চেন্নাই সুপার কিংস। সমীকরণ মাথায় রেখে টিকে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। চেন্নাইয়ের ঘরের মাঠে তাদেরকে হারানোর পাশাপাশি সেই সমীকরণ উতরে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলি ও পেপ ডু প্লেসিসের দল। অন্যদিকে লিগপর্ব থেকেই আসর শেষ মহেন্দ্র সিং ধোনিদের। প্লে-অফে খেলার জন্য বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রান কিংবা ১১ বল হাতে রেখে জিততে হবে। আর চেন্নাইয়ের চ্যালেঞ্জ ছিল তা এড়ানো। ধোনি-কোহলির মুখোমুখি লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে বেঙ্গালুরু। চেন্নাইকে ২৭ রানে হারিয়ে রানরেটে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান র‌য়্যালস ও সানরাইজার্স হায়দবাদের সঙ্গী হয়েছে তারা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় চেন্নাই। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে নেমে ৭ উইকেটে ১৯১ রানে থামে চেন্নাই। বেঙ্গালুরুর ব্যাটারদের সকলেই দারুণ করেছেন। ডু প্লেসিস ৩৯ বলে ৫৪, কোহলি ২৯ বলে ৪৭, রজত পাতিদার ২৩ বলে ৪১ এবং ক্যামেরুন গ্রিন ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া দিনেশ কার্তিক ৬ বলে ১৪ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ১৬ রানের ক্যামিও উপহার দেন। চেন্নাই বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর দুটি এবং তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। রানতাড়ায় নেমে চেন্নাইয়ের হয়ে দারুণ করেছেন রাচিন রবীন্দ্র। ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন কিউই অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা ২২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন। এছাড়া আজিঙ্কা রাহানে ২২ বলে ৩৩ এবং ধোনি ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন। বেঙ্গালুরুর যশ দয়াল দুটি এবং গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, লোকি ফার্গুসন ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নেন।

Post a Comment

Previous Post Next Post