কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এজন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে।
এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ২৬ জনকে নিয়ে কোপা আমেরিকার দল গঠন করা হবে। ৯ জুন রাতে (বাংলাদেশ সময়) শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসির দল। এরপর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে।
২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হারা ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন কোচ স্কালোনি। ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। উদ্বোধনী দিনেই মেসির দল কানাডার বিপক্ষে খেলবে। গ্রুপ ‘এ’-তে তাদের প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে তারা। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পেরুর বিপক্ষে অনুষ্ঠিত হবে।
**আর্জেন্টিনা দল:**
**গোলরক্ষক:** ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।
**ডিফেন্ডার:** গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
**মিডফিল্ডার:** গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।
**ফরোয়ার্ড:** আনহেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।
