একসময় গুঞ্জন শোনা গিয়েছিল যে বলিউডের 'বাদশা' শাহরুখ খানের সঙ্গে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার পরকীয়া সম্পর্ক ছিল। বিটাউনে কথিত ছিল যে তাদের সম্পর্কের সূচনা হয়েছিল 'ডন' সিনেমার শ্যুটিং সেটে। বর্তমানে প্রিয়াংকা চোপড়া গায়ক নিক জোনাসকে বিয়ে করে সুখে সংসার করছেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
২০০০ সালের সৌন্দর্য প্রতিযোগিতার আসরে প্রতিযোগীদের মঞ্চে ছিলেন প্রিয়াংকা চোপড়া, আর বিচারকের আসনে ছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি প্রিয়াংকাকে বিয়ের প্রস্তাব দেন।
মূলত প্রশ্নোত্তর পর্বে শাহরুখ প্রিয়াংকাকে প্রশ্ন করেন, কাকে তিনি বিয়ে করবেন? কৌতুকমিশ্রিত স্বরে শাহরুখ বলেন, তিনি নিজেও চাপে রয়েছেন কারণ সৌন্দর্যের প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। এরপর তিনি তিন জনের নাম প্রস্তাব করেন: মহম্মদ আজহারউদ্দিনের মতো একজন খেলোয়াড়, একজন ধনী ব্যবসায়ী, অথবা শাহরুখের মতো একজন বলিউড তারকা।
প্রিয়াংকা খেলোয়াড়কে বেছে নিয়ে বলেন, “বাড়ি ফিরে আমার স্বামীকে বলতে পারব, তাঁর জন্য সারাদেশ গর্বিত। নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি। তাঁকে নিয়ে মুগ্ধ আমি।”
উল্লেখ্য, সেই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন প্রিয়াংকা। একটি তামিল ছবি করার পর ২০০৩ সালে বলিউডে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে 'ডন' এবং 'ডন ২' ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন প্রিয়াংকা।
