ঐশ্বরিয়া রাই বচ্চন, সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের প্রথিতযশা অভিনেত্রী, যিনি তার রূপ ও গুণে হাজারো তরুণ-যুবককে মুগ্ধ করেছিলেন। তিনি প্রেমেও জড়িয়েছিলেন এবং পরে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। এর আগে, অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমের কথা প্রকাশ পায়।
সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে সালমান খান ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করেছিলেন, এবং সিনেমার সেটেই তাদের প্রেম শুরু হয়। তবে, ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
শোনা যায়, সালমানের পর ঐশ্বরিয়া অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। সম্প্রতি, সালমানের বাবা সেলিম খান এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন।
ঐশ্বরিয়ার বিবেকের সঙ্গে সম্পর্কের সময় সালমানের সঙ্গে বিবেকের বিবাদ হয়েছিল। সে সময় বিবেক অভিযোগ করেছিলেন যে, সালমান তাকে হুমকি দিয়েছিলেন।
তবে, বিবেকের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৭ সালে তিনি অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।সালমান ও বিবেকের কলহ নিয়ে এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, আবেগ যেখানে আছে, সেখানে যুক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অনেক বছর পরে তারা বুঝতে পারবে যে, বোকার মতো একটি বিষয় নিয়ে তারা ঝগড়া করেছে। যাকে নিয়ে সমস্যা, সে অন্য কারো সঙ্গে চলে গেছে, আর তারা যেখানে ছিল, সেখানেই থেকে গেছে।
সালমানের সঙ্গে কলহে জড়ানোর পর বিবেক ওবেরয় অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছিলেন। এই ঘটনার পরে তিনি সেভাবে ছবিতে কাজও পাননি। বিবেক বলেছিলেন, তখন আমাকে অনেক অবাঞ্ছনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল।
এই ঘটনার পরে সালমান ও ঐশ্বরিয়া আর একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। এমনকি তাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে নীতা আম্বানি ও মুকেশ আম্বানির একটি অনুষ্ঠানে দুজনেই উপস্থিত ছিলেন, তবে সেখানেও তারা কোনও কথা বলেননি।
Tags
বিনেদন

