সুহানার প্রেমিক হতে মানতে হবে কিছু শর্ত। বলিউডের বাদশা শাহরুখ খান কোন শর্তের কথা বললেন?


 শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানের ২৪তম জন্মদিনে তাঁর জন্য নানা উপহার থাকলেও, প্রেমিকের জন্য উপহার হিসেবে ছিল শাহরুখের তৈরি কিছু কঠিন শর্ত। বলিউডের রাজার একমাত্র রাজকন্যা বলে কথা, তাই শুধু রাজকন্যার মন জয় করলেই হবে না, করতে হবে রাজারও মন জয়। 

শাহরুখ খান নিজের সন্তানদের নিয়ে অত্যন্ত সচেতন। সন্তানদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক বজায় রাখেন তিনি, যা দর্শকরা একাধিকবার দেখেছেন। তবে সুহানার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক হলেও, তাঁর প্রেমিকের জন্য শাহরুখ খান কি একটু বেশি কড়া? সুহানার হবু প্রেমিকের জন্য কঠিন কিছু শর্ত বা নিয়ম দিয়েছিলেন শাহরুখ। কী সেই শর্ত?


১. চাকরি করতে হবে, ২. মনে রেখো, আমি তোমায় পছন্দ করি না ভেবেই এগোতে হবে, ৩. মনে রেখো আমি সব জায়গায় আছি, ৪. সব সময় নিজের উকিলকে সঙ্গে রেখ, ৫. মনে রেখো আমার মেয়ে রাজকন্যা, ৬. আমায় যদি আবার জেলে যেতে হয় তাই যাব, ৭. তুমি আমার মেয়ের সঙ্গে যা করবে আমি তোমার সঙ্গে সেটাই করব।

যদিও পরে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, এসবই ভুল কথা। মেয়ে বড় হচ্ছে তাই, মেয়ের ভালবাসার মানুষকে তাঁকে একদিন মেনে নিতেই হবে। মেয়ের অনুভূতির গুরুত্ব তিনি সবসময় দিয়েছেন এবং পরেও দেবেন। 


জোয়া আখতার পরিচালিত আর্চিস ছবিতে দর্শকেরা সুহানার অভিনয় দেখেছেন এবং প্রশংসিত হয়েছেন তিনি। তবে এখন দর্শকেরা বাবা-মেয়েকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন।

Post a Comment

Previous Post Next Post